ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 29 October 2019, 22:14

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় পাথরঘাটা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় একদিকে অংশগ্রহণ করেন খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমি অপর দিকে অংশগ্রহণ করেন পাথরঘাটা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে (১-০) গোলের ব্যবধানে পাথরঘাটা ফুটবল একাদশ কে পরাজিত করে খোর্দ্দ কপোতাক্ষ একাডেমি জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারি মুজিবুল হক (অবসরপ্রাপ্ত পুলিশ) এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আমানুল্লাহ ও ফয়সাল। এ সময় দর্শক সারিতে খেলাটি উপভোগ করেন, অবসারপ্রপ্ত শিক্ষক আবুল হোসেন, ব্যবসায়ী আ: মাজেদ সরদার, আসাদুজ্জামান গাইন, নুরুল হক, জাহাঙ্গীর হোসেন বুলো, আ: কাদের, কাশেম সরদার, বাবলু রহমান, আছাদ প্রমুখ। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *