গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেলেন গাবুরার আবুল বাসার
ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে ন্যায়বিচার পেলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মো. আবুল বাসার। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় (পর্যায়) প্রকল্পের চলমান কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের সাধারণ জনগণ অল্প সময়ে স্বল্প খরচে গ্রাম আদালত থেকে ফৌজদারী ও দেওয়ানি মূলক বিরোধ খুব সহজে মানুষ নিষ্পত্তি পাচ্ছে বলে জানান ওই বিচারিক সেবা গ্রহীতা। বিচারিক সেবা গ্রহীতা মো. আবুল বাসার জানান, ‘মামলার বিবাদী খলসিবুনিয়া এলাকার স্বপন মোল্যা ইট ভাটায় ১ মাসের কাজ করার জন্য আমার কাছ থেকে ৭ হাজার টাকা দাদন নেয়। টাকা দাদন নিয়ে ইট ভাটায় কাজ করতে যাওয়ার কথা থাকলে তিনি কাজ করতে যাননি। এজন্য তার কাছে টাকা ফেরত চাইলে বিভিন্ন তাল-বাহানা করে এক সময় তিনি বলেন আমি কোন টাকা নেইনি। তারপর আমি কোন উপায় না পেয়ে ২নং ওয়ার্ডের ইউপি সদস্যের কাছে জানায়। তার পরামর্শে টাকা আদায়ের জন্য গাবুরা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে এসে ২০টাকা ফি দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগটি ৫৬/১৯ নং মামলা হিসাবে গ্রাম আদালতে গ্রহণ করা হয়। মামলাটি বিধি-৩১ অনুযায়ী নিষ্পত্তি হয়। বিচার প্রক্রিয়া শেষে ইউপি চেয়ারম্যান মাসুদুর আলম ও বিবাদী স্বপন মোল্যা পাওনা ৭হাজার টাকা আমার হাতে তুলে দেন।’ তিনি আরও বলেন, এত সহজে যে ন্যায্য বিচার পাব আশা করতেই পারিনি।’ এ সময় ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply