ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামী শাহজাহান মোড়ল ঢাকা থেকে গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 29 October 2019, 22:26

ডেস্ক রিপোর্ট: আশাশুনির চাপড়া গ্রামে স্ত্রী ও শিশু কন্যাকে এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামী (তালাক প্রাপ্ত সাবেক স্বামী) শাহজাহান মোড়লকে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গ্রেফতারের পর দুপুরে তাকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত শাহজাহান মোড়লের বাড়ি নড়াইল জেলার পংকবিলা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি মাসের ২১ তারিখ রাতে আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে সাবেক স্ত্রী ফাতেমা খাতুন ও শিশু কন্যা জাকিয়াকে এসিড নিক্ষেপে ঝলসে দেয় তালাকপ্রাপ্ত স্বামী শাহাজাহান মোড়ল। এতে গুরুতর দগ্ধ ফাতেমা ও শিশু জাকিয়াকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিআরপি হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ফাতেমার বাবা ইকারামুল কাদির আশাশুনি থানায় শাহাজাহান মোড়ল ও তার মা সুফিয়া খাতুনকে আসামী করে একটি মামলা করেন। এর আগে গত ২২ অক্টোবর শাহাজাহানের সহযোগী ইসা করিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর আত্মগোপনে থাকা এসিড সন্ত্রাসী শাহাজাহান মোড়লকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালাতে থাকে। এক পর্যায়ে রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *