ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা বিএনপি নেতার পিতার মৃত্যু

admin ঢাকা
আপডেট: 28 October 2019, 21:54

মাগুরা (তালা) প্রতিনিধি: তালা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম শেখের পিতা আলী বক্স শেখ (৯০) বার্ধক্য জনিত নানান অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহী……….রাজিউন)। সোমবার (২৮ অক্টোবর) সকালে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আসর নামাজের পরে মাগুরা বাজারে নিজ ধানের চাতালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ও মইনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, মাগুরা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, আ’লীগ নেতা আব্দুল হালিম টুটুল, বিএনপি নেতা মোশারফ হোসেন, মীর্জা আতিয়ার রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, যুবলীগ নেতা মো. নুর ইসলাম, গোলাম রাব্বানী ও সাংবাদিক শেখ সিদ্দিকুর রহমান সহ দল, মত, নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার ৫শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *