জে.এস.সি ও পি.এস.সি পরীক্ষার্থীদের জন্য আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দোয়া
রাকিবুল ইসলাম: আসন্ন জে.এস.সি ও পি.এস.সি পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পি.এস.সি এবং জে.এস.সি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ সংলগ্ন স্কুলের অনাবাসিক ক্যাম্পাসে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ নাসিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শেখ মুজিবর রহমান। এ সময় উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি মীর হাসানুজ্জামান, শিক্ষক প্রিতম দাস, সাইফুল ইসলামসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply