ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আ’লীগের কাউন্সিলর নির্বাচন উপলক্ষে কৃষ্ণনগরে মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 28 October 2019, 20:43

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে কৃষ্ণনগর বাজার সংলগ্ন মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হোসেন ছোট।

কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, প্রয়াত উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন,ডি.এম সিরাজুল ইসলাম, সদস্যসচিব সজল মুখার্জী, সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, মাষ্টার নরীম আলী, রতনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল,বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শেখ ইকবাল আলম বাবলু, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুল মাজেদ, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার অমল কুমার ঘোষ, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রামপ্রসাদ হালদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *