ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 28 October 2019, 21:37

কলারোয়া প্রতিনিধি: সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় ফুল তৈরি, গল্প, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, শর্ট চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলার মোট ২শ’ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা অফিস সূত্র জানায়। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ছাড়াও প্রতিযোগিতার সার্বিক তদারকি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ও প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *