ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 21:42

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় এ উপলক্ষে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় কেক কাটার মাধ্যমে ২০ তম গেøারিয়াস জার্নির কার্যক্রম শুরু হয়। এ সময় সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক সাংবাদিক নাজমুল হক, ভারতী এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী তাপস কুমার সাধু, ব্যাংকের ম্যানেজার মো. জাফর ইকবাল, সেকেন্ড অফিসার এইচ এম সাকিল আহম্মেদ, সাংবাদিক হাসানুর রহমান, মাহফুজুর রহমান মধু, খায়রুল আলম সবুজ, শাহিনুর রহমান, ভবন মালিক আনন্দ মন্ডল সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালের ২৫ অক্টোবর ‘সবার জন্য সব সময়’ স্লোগান নিয়ে ঢাকার দিলকুশায় এ ব্যাংকের যাত্রা শুরু হয়। বর্তমানে সারাদেশে ১৮২ টি শাখায় সফলতার সাথে এ ব্যাংকিং কার্যক্রম এগিয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *