শ্যামনগরে কমিউনিটি পুলিশিং-ডে পালিত
গাজী আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শ্যামনগর থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লে¬ক্সের সামনে আলোচনা সভায় মিলিত হয়। শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্যার সঞ্চালনায় এবং উপজেলা কমিউনিটি পুলিশিং কমিউনিটির সভাপতি এস এম আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, শ্যামনগর থানা পুলিশের চিত্র পাল্টে গেছে। এখন সকালে উঠলেই দেখতে পাই মাদক ব্যবসায়ী সহ অপরাধীরা আটক হয়েছে। এছাড়া শ্যামনগর থানা পুলিশের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। সাধারণ মানুষ হয়রানি কম হচ্ছে। আগত পথচারী ও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা নির্বিঘেœ শ্যামনগর থানায় প্রবেশ করতে পারেন কোনো দালাল ছাড়াই। এখন আর শ্যামনগর থানায় জিডি করতে টাকা বা দালাল লাগে না। র্যালী ও আলোচনা সভায় সংহতি প্রকাশ করেন স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম সরকারি মহসিন কলেজ ইউনিট এবং সদর ইউনিটের সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক ও সাধারণ জনতা।

Leave a Reply