Sunday, 6 September 2026

ওয়ারিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির’র প্রাচীরের কাজ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 21:49

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ওয়ারিয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীরের কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় এ কাজের উদ্বোধন করা হয়। উল্লেখ্য দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া মন্দিরের সংস্কারের জন্য সাতক্ষীরা জেলা পরিষদ থেকে এ মন্দিরের জন্য ১ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। অনুদানের টাকা দিয়ে মন্দিরের প্রাচীরের কাজ করা হচ্ছে। উদ্বোধনকালে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক উমাপদ মজুমদার, ব্যবসায়ী বাবু অধীর কুমার ঘোষ, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সেবায়েত ভুলা নাথ পাল, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অবরিত বাবাজী মধু সোধন ঘোষ বিভাত ঘোষ, তপু পাল, সাধান পাল, অরবিন্দ সরকার, সুশান্ত মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *