আশাশুনিতে কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘উসকানিমূলক প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান’
সমীর রায়, আশাশুনি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে উজ্জীবিত হয়ে আশাশুনি কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করে আশাশুনি থানা পুলিশিং ফোরাম। সকালে আশাশুনি থানা চত্বরে থানা অফিসার ইনচার্জ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। ওসি (তদন্ত) ইমারত হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম (খাজরা), প্রভাষক ম. মোনায়েম হোসেন (শোভনালী), আলমগীর আলম লিটন (আনুলিয়া), শেখ জাকির হোসেন (প্রতাপনগর), দীপঙ্কর সরকার দীপ (কাদাকাটি), আব্দুল আলিম (বড়দল), শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস,এম সাহেব আলী, শিক্ষক তরুন কুমার সানাসহ থানা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ। এ সময় বক্তারা বলেন- জঙ্গি, মাদক, সন্ত্রাস, দুর্নীতিসহ সমাজের যেকোনো অসংগতি পরিলক্ষিত হলে থানা পুলিশকে অবহিত করুন। একটি সুন্দর সমাজ গড়তে পুলিশকে সহযোগিতা করুন। সোশাল মিডিয়ায় কোন রকম উসকানিমূলক প্রচারে বিভ্রান্ত না হয়ে বরং এসব প্রচারকারীদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করুন। বক্তারা মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়তে পুলিশ ও জনতাকে একযোগে কাজ করার আহŸান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply