ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ইমাম ও আলেম ওলামাদের সাথে গুজব প্রতিরোধে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 10:23

স্টাফ রিপোর্টার: গুজবে কান না দিয়ে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাতক্ষীরায় ইমাম ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরার উপ-পরিচালক মো. হুসাইন শওকত। এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগণ, সাতক্ষীরা ইসলামী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগন উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, দেশকে পিছিয়ে দেওয়া জন্য মহল বিশেষ গুজব রটিয়ে অসম্প্রদয়িক বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টিতে সর্বদা সোচ্চার। তাই কোন গুজবে কান না দিয়ে, গুজবকে প্রতিহত করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *