ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে গিলাতলা বন্ধু মহল জয়ী

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 21:27

খুলনা প্রতিনিধি: গিলাতলায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে গিলাতলা বন্ধু মহল জয়লাভ করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গিলাতলা যুব-সংঘ মাদক বিরোধী ৮ দলীয় এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় গিলাতলা বন্ধু মহল ২-০ গোলের ব্যবধানে ধুলগ্রাম ক্রীড়াচক্রের বিপক্ষে জয়লাভ করে। বিজয়ী দলের সেলিম ১টি গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, তেলীগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা খুলনা জেলা পরিষদ কর্তৃক সম্মাননা স্মারক ও মাদার তেরেসা স্বর্ণ পদক প্রাপ্ত শেখ জাহিদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি সদস্য ও তেলীগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান। গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যোগীপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক দীপংকর হালদার, মো. শরিফুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. তুরান মোল্যা প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মো. শিশির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *