ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ১০পিচ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 10:12

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ১৭০ গ্রাম ওজনের ১০পিচ স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বেনাপোল দৌলতপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামের ব্যক্তিকে দৌলতপুর মাঠের মধ্য সীমান্ত পিলার এলাকা থেকে আটক করে। আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে। খুলনা-২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ১০পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামিকে স্বর্ণের বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *