ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 10:44

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় কয়লা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গ্রাম ডা. আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডা. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি গ্রাম ডা. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডা. আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক গ্রাম ডা. নান্টু পদ পাল, গ্রাম ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা. আশরাফ হোসেন বাবু, সাংস্কৃতিক সম্পাদক গ্রাম ডা. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক গ্রাম ডা. রফিক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মোহসেন আরা, সদস্য গ্রাম ডা. রফিকুল ইসলাম, গ্রাম ডা. জামিলুল বাসার, সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডা. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডা. এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা. অণির্বান সরকার, দপ্তর সম্পাদক গ্রাম ডা. রিপন ঢালী। গ্রাম ডা. সুমন চৌধুরীর পরিচালনায় এ সময় কলারোয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের গ্রাম ডা. উপস্থিত ছিলেন। সম্মেলনে গ্রাম ডা. নজরুল ইসলামকে সভাপতি, গ্রাম ডা. সেলিম মোহাম্মাদ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক, গ্রাম ডা. মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক ২৫ সদস্য কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *