ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা আলিম মাদরাসায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 10:45

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা আলিম মাদরাসায় সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. আজহার আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল গফুরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা পৌরসভা মেয়র মো. সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক শেখ। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে শিক্ষালাভ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আহŸান জানান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীন। এছাড়া বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আবু সাদিক, প্রভাষক নজরুল ইসলাম, আব্দুল মজিদ, আরবী প্রভাষক সোহরাব হোসেন, দেলওয়ার হোসেন, মো. নাসির উদ্দীন, কৌস্তব রঞ্জন সানা, সুকুমার মন্ডল, বিকাশ কুমার রায়, মো. আবু বকর, মো. হাবিবুল্লাহ, আব্দুল খালেক, শিক্ষার্থীদের মধ্যে নাসিমুজ্জামান, আবুল হাসান বান্না, সুরাইয়া খাতুন, রাজিয়া সুলতানা রুবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *