ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্নীতির প্রতিবাদ করায় দেবহাটার ২ কলেজ শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিতের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 10:26

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা কলেজের ২ জন সহকারী অধ্যাপক ১ অফিস সহায়ককে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দেবহাটা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মির্জা মূহসীন আলী বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দেবহাটা সদরের বাসিন্দা ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মৃত আজগার আলীর ছেলে আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক (৫৫), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহিন ওরফে খুর শাহিন (৩২) ও কোড়া গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩৬) গত ২৩ অক্টোবর দুপুরে উপজেলা সদরের একটি চায়ের দোকানের সামনে তার উপর হামলা চালিয়ে জখম করে। এ সময় একই কলেজের সহকারী অধ্যাপক ও দেবহাটা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ইয়াছিন আলী ও অফিস সহায়ক রামকৃঞ্চ বিশ্বাস মন্টু আহত শিক্ষককে উদ্ধার করতে আসলে তাদেরকেও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। হামলাকারী শাহিন ২০১৩ সালে একাধিক নাশকতা মামলার আসামি। তার কাছে বিভিন্ন সময় অবৈধ অস্ত্র থাকে। এমনকি সে বিভিন্ন সময় ভাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে কাজ করে থাকেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। হামলায় আহত কলেজ শিক্ষক মির্জা মূহসীন জানান, আনোয়ারুল হক দেবহাটা কলেজের সভাপতি থাকাকালীন কলেজের ২৫ লক্ষ আত্মসাৎ করেন। তার এই লুট-পাটের প্রতিবাদ করলে আনোয়ারুল হক এ কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান কালামকেও কিছুদিন পূর্বে উপজেলা সদরে লাঞ্ছিত করেন। এ বিষয়ে অধ্যক্ষ দেবহাটা থানায় অভিযোগ করেছিলেন। আনোয়ারুল হকের এসব কাজের প্রতিবাদ করায় সুযোগ বুঝে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে লাঞ্ছিত করেছেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বিষয়ে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *