কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ কমিটির সভা ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, কলারোয়া থানার ওসি তদন্ত রাজিব হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সীমান্তবর্তী বিওপির বিজিবি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, কলারোয়ার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি অনেক ভাল। কিন্তু গত মাসের আইন শৃঙ্খলা কমিটির সভায় দু এক ইউপি চেয়ারম্যান ১৩ সালের নাশকতাকারী জামাত শিবিরের গোপন বৈঠক সংক্রান্ত তথ্য দিয়েছিল তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। এ অভিযোগের কোন ভিত্তি নাই। তিনি আরও বলেন, উপজেলার যুগিখালীতে অনুমোদন বিহীন এবি পার্কে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড চলে আসছে, এখানে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এটি বন্ধ করার জরুরী প্রয়োজন। সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন বলেন, সকল সরকারি খাল এবং নদীতে নেট-পাটা বন্ধ করতে হবে, যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। কোন ইউনিয়নে জমি জমা সংক্রান্ত সালিশ করা হলে উক্ত মীমাংসার সালিশনামা উপজেলা ভূমি অফিসে জমা দিতে হবে। কলারোয়া থানার ওসি তদন্ত রাজিব হোসেন বলেন, কলারোয়ার সার্বিক আইন শৃঙ্খলার মান খুব ভাল তবে দু একটি বিচ্ছিন্ন ছোট চুরির ঘটনা ঘটেছে, ইউনিয়ন পরিষদে নিযুক্ত চৌকিদারা একটু সজাগ হলে এগুলো বন্ধ হয়ে যাবে, এ ছাড়া কলারোয়া থানা পুলিশ নিয়মিত ভাবে ৩ গাড়িতে টহল দিচ্ছে। আইন শৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এর আগে কলারোয়া উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কলারোয়ার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চোরাচালান, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়। তাছাড়া সম্প্রতি ভোলায় ঘটে যাওয়া ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে উপজেলার সকল মসজিদে খুতবার সময়ে মুসুল্লিদেরকে সচেতন করার জন্য আহŸান করেন বক্তারা।

Leave a Reply