ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় কার্প-গলদা মিশ্র চাষে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 10:47

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার জালালাবাদে দিনব্যাপী উত্তম মৎস্য চাষ অনুশীলনের আলোকে কার্প- গলদা মিশ্র চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার আহসান নগর প্রাইমারি স্কুলে পল্লী কর্ম ফাউন্ডেশনের অর্থায়নে এনইএফ এর বাস্তবায়নে ও ইফাদ এর সহযোগিতায় পেইজ প্রকল্পের আওতায় ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের উৎপাদনকারী উদ্যোক্তাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কার্প-গলদা মৎস্য উৎপাদনকারী দলের সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সিনি. মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল। সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর পেইজ প্রকল্প জি.এম ফারুক হোসেনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর পেইজ প্রকল্প এনজিএফ, (শ্যামনগর) বাবু কুমার রায়। এছাড়া উৎপাদনকারী দলের লিড ফার্মার আরশাদ আলী, সহকারী লিড ফার্মার মতিয়ার রহমান, দলের ৩০ জন সদস্য, জেলা সাংবাদিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন রাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *