আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। সভায় এসএপিপিও আব্দুল গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহরুফ হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, মহিউদ্দিন গাজী-১, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, প্রতাপ কুমার মন্ডল, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম ইসলাম, মুজিবর রহমান, এস এম আব্দুল ওহাব, সুখদেব কুমার সাধু, মহিউদ্দিন গাজী-২, শিবপদ সরকার, গোবিন্দ লাল কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রোপা আমন মৌসুমে ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আগাম রবি মৌসুমে শাকসবজির অবস্থা, বিভিন্ন প্রদর্শনীর অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply