ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 13:48

ঝাউডাঙ্গা প্রতিনিধি: ‘অন্ধ জনে দেহ আলো’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন ঝাউডাঙ্গা শাখায় এ শিবির অনুষ্ঠিত হয়। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে সাইট সেভারস ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এ চিকিৎসা শিবির পরিচালিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. আবুল কালাম আজাদের নেতৃত্বে ২শ’ ৩৫ জন চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৬৫ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য বাছাই ও ১শ’ ৭০ জন রোগীকে ফ্রিতে প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়। এছাড়া বিশেষ ব্যবস্থাপনায় মাত্র ৫শ’ টাকায় চোখের ছানি অপারেশন করে লেন্স বসানো হবে। তবে ০-১৪ বছর, বয়স্ক ভাতা, বিধবা, পঙ্গুদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পরে বাছাইকৃত রোগীদের অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু চিকিৎসা শিবিরটিতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন, আই ক্যাম্প কোঅর্ডিনেটর ও সহ-সভাপতি (শি:স্বা:ফা: বাংলাদেশ) শেখ মোয়াজ্জেম হোসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *