ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্রলীগ নেতাকর্মী মাদক সহ আটক হওয়ার পর নতুন কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 01:30

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সদ্য সভাপতি সজীব হোসেন, যুগ্ম-সম্পাদক মাসুদ রানা এবং ছাত্রলীগ সদস্য মাহাবুবুর রহমান মাদকসহ আটক হওয়ায় নতুন কমিটি প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ। গত মঙ্গলবার (২২ অক্টোবর) ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক হয় উপজেলা ছাত্রলীগের সভাপতির সহযোগী ৩জন। এরপর বিষয়টি স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে নড়ে চড়ে বসে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক। বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগের এই দায় এড়াতে সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে আমির হোসেন মিঠুকে সভাপতি, ইব্রাহিম হোসেনকে সহ-সভাপতি, মিজানুর রহমান মাহি সাধারণ সম্পাদক, অনিক দাশ যুগ্ম-সম্পাদক, নিশান কবির এবং আলামিন হোসেন সাংগঠনিক সম্পাদককে এক বছরের মেয়াদি কমিটি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *