ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল সংঘর্ষে আবু আহমেদসহ ১৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 13:42

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আলোচিত কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বাস-মিনিবাস মালিক সমিতি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদকে ১নং আসামি করে আরও ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনের নামে দ্রæত বিচার আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সাতক্ষীরা আমলী আদালত-১ অঞ্চলে বাস-টার্মিনালের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দ্রæত বিচার সংশোধন আইনের ২০১২ তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩৮৫/৩৮৭/ ৩৩৭/৩৭৯/৪২৭/১১৪ পেনাল কোডের ধারা মতে আদালত মামলাটির গুণাগুণ করে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছেন। সাতক্ষীরা আমলী আদালত-১ এর বিচারক সিনি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজওয়ানুজ জামান বাদীর জবানবন্দি শোনার পর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য সদর থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন। উল্লেখ্য, ১৫ অক্টোবর সাতক্ষীরার আলোচিত কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বাস-মিনিবাস মালিক সমিতি দখলকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ গং বে-আইনিভাবে মারাত্মক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় খুন জখম করতে শ্রমিকদের কুপিয়ে আহত করে ও গাড়ি ভাঙচুরসহ লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। মামলার বাদী মো. আরশাদ আলী আবু আহমেদ গংদের আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *