ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 23 October 2019, 12:27

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নগরঘাটার সমনডাঙ্গার একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নগরঘাটার সমনঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। বয়স আনুমানিক ২২ বছর। ওসি আরও বলেন কয়েকদিন আগের মরদেহ হবে। মরদেহটি পঁচে গেছে এবং মরদেহের অধিকাংশ জায়গা মাছে খেয়ে ফেলেছে। গায়ে আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *