ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেনসিডিল পাচারকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমনের সহযোগী সজীব সহ ২ গ্রেপ্তার

admin ঢাকা
আপডেট: 23 October 2019, 17:41

মীর খায়রুল আলম: দেবহাটার সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সজীব সহ ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাদক পাচারকালে খুলনার খালিশপুর থেকে আটক করে থানা পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ওসি জানান, আবু নাসের হাসপাতাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। আটককৃতরা হলেন কেবিএ কলেজ ছাত্রলীগের সদ্য সভাপতি উত্তর পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের আহাদ আলী গাজীর ছেলে সজীব হোসেন একই এলাকার মজিদ গাইনের ছেলে ও কলেজ ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক মাসুদ রানা এবং ছাত্রলীগ সদস্য আব্দুল গফুরের ছেলে মাহাবুবুর রহমান।
উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে এলাকায়। সাম্প্রতিক ছাত্রলীগের কমিটিতে পদ পেয়ে মরিয়া হয়ে ভারত থেকে অবৈধ পথে আনা মাদক দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় ঐ চক্রের সদস্যরা।
এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। তবে ঘটনার সত্যতা পেলে উপজেলা সভাপতির সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উক্ত ঘটনার সত্যতা স্বিকার করে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ওসি আরো বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *