ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানদিয়ায় মাতৃত্বকালীন দরিদ্র ভাতা-ভোগী নির্বাচন

admin ঢাকা
আপডেট: 23 October 2019, 11:44

ধানদিয়া (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়ায় গর্ভবতী দরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে ভাতা-ভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ নির্বাচন সম্পন্ন হয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি ভাতা প্রাপ্তির জন্য ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রায় দুই শতাধিক গর্ভবতী ও সদ্য প্রসূত মা আবেদন করেন। তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন আবেদনকারী নারীদের মধ্য থেকে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ৭৯ জন নারীকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন। চূড়ান্ত তালিকায় থাকা ভাতা-ভোগী নারীরা প্রত্যেকে জুলাই ২০১৯ থেকে জুন ২০২২ পর্যন্ত (৩ বছর) মাসিক ৮শ’ টাকা ভাতা পাবেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা (অ.ঊ.ঙ) শুভ্রাংশু শেখর দাশ নারী উদ্যোক্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলন সহ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *