ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 23 October 2019, 11:57

আশাশুনি প্রতিনিধি: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুন্দর জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে ব্রাক, ওয়ার্ল্ড ভিশন, রুপান্তর এর সহযোগিতায় একটি র‌্যালি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *