ঢাকাTuesday , 22 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক ও জনপদের আওতাধীন সকল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

admin ঢাকা
আপডেট: 22 October 2019, 10:27

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে বাঙালের মোড় পর্যন্ত সড়কের দুই ধারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। রোববার থেকে শুরু হওয়া অভিযানে সোমবার (২১ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান পরিচালনা করছেন। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন জেলার সকল সড়কে পর্যায়ক্রমে এ অভিযান চলবে বলে জানা গেছে। এ সময় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পৌরসভার ৮নং ওয়ার্ড ইটাগাছা ভিআইপি ট্রাক স্ট্যান্ডসহ দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ৭নং ওয়ার্ডে রাস্তার দুই ধারে অবস্থিত সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন। অভিযানকালে ব্যাবসায়ীদের নিজ উদ্যোগে মালামাল সরিয়ে ফেলার কাজ করতে দেখা যায়। গতকাল শহরের নিউ মার্কেট এলাকার ফল ব্যবসায়ী পলাশপোলের আব্দুস ছাত্তারকে পাঁচ দিনের কারাদÐ প্রদান করা হয়। এছাড়া আমিনুর রহমান নামে অন্য এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং আজাহার ইসলাম নামের অপর একজনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় দিনের এ অভিযানে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দীন, উপ-বিভাগীয় প্রকৌশলী তরিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী শিমুল হুসাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুজ্জামান, সার্ভেয়ার কামরুজ্জামান আহছানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *