ঢাকাTuesday , 22 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাপানে পৌঁছেছেন রাষ্ট্রপতি

admin ঢাকা
আপডেট: 22 October 2019, 11:03

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে জাপানের হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মনজা ও বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা স্বাগত জানান-পিআইডি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে জাপানের হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মনজা ও বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা স্বাগত জানান-পিআইডি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী টোকিওতে পৌঁছেছেন। তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার ভোর ৬টা ৩১ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মনজা ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। আট দিনের বিদেশ সফরে রাষ্ট্রপতি রোববার জাপানের উদ্দেশে রওয়ানা হন। তাকে বহনকারী ফ্লাইট দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর রাষ্ট্রপতি আরেক ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে জাপানের উদ্দেশে রওয়ানা হন। সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী রাশিদা খানম, পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, বঙ্গভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। টোকিও পৌঁছানোর পর রাষ্ট্রপতি সোমবার দুপুরেই স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে তিনি সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট। ২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। সেদিন টোকিওর হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই দেখা করবেন বাংলাদেশ রাষ্ট্রপতি হামিদের সঙ্গে। পরে হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন হামিদ। দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। দ্বিতীয় পর্যায়ে ২৫ থেকে ২৭ অক্টোবর তিনি সিঙ্গাপুর সফর করবেন। ২৭ অক্টোবর রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *