সিঙ্গার সাতক্ষীরা শো-রুমে ‘কিচেন অ্যাপ্লায়াস’র ডেমন্সট্রেশন’ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: সিঙ্গারের সাতক্ষীরা শো-রুমে ‘কিচেন অ্যাপ্লায়াস’র ডেমন্সট্রেশন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরা শো-রুমের ম্যানেজার অ্যাড. কামরুজ্জামান বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন, সিঙ্গার বাংলাদেশ’র অ্যাসিসটেন্ট ম্যানেজার স্মল অ্যাপ্লেয়স লুবনা হামিদ, ডিস্ট্রিক্ট ম্যানেজার চৌধুরী মামনুর তোবাশ্বির, এরিয়া ম্যানেজার সাউথ ইস্ট মোহাম্মদ শফিকুজ্জামান প্রমুখ। আলোচকরা বলেন, প্রতিদিনের রান্নায় বিভিন্নরকম ভোজ্য তেলের ব্যবহার কিভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন দিয়ে তেল ছাড়াই স্বাস্থ্যকর রান্না করা যায়। ‘ডেমন্সট্রেশন’ অনুষ্ঠানে তেল ছাড়া রান্নার প্রক্রিয়া প্রদর্শন করা হয়েছে। এছাড়াও অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে বিভিন্ন রকম মজাদার রান্না হয়েছে যা সবার প্রাত্যহিক জীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে। এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, খুরশিদা ইসলাম খুশী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply