ঢাকাSunday , 20 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

admin ঢাকা
আপডেট: 20 October 2019, 11:04

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় কমল রায় (৪২) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি পাটকেলঘাটার চোঙরখালী এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে। শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন। সহকারী কমিশনার জানান, কাশিয়াডাঙ্গা বাজারে মাদক সেবনের অপরাধে কমল রায়কে মাদকদ্রব্য আইনে ৬ মাসের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এদিকে পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ সুমন সর্দার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি পাটকেলঘাটার তৈলকুপি এলাকার রইচ উদ্দীন সর্দারের ছেলে। থানা সূত্র জানায়, থানা পুলিশের একটি দল শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় তৈলকুপি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় সুমনকে হাতে নাতে আটক করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *