ঢাকাSaturday , 19 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে শেখ রাসেলের ৫৫-তম জন্মদিন পালিত

admin ঢাকা
আপডেট: 19 October 2019, 10:40

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বেনাপোল শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। বেনাপোল শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি কবির ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান অহিদ ও আ’লীগ নেতা স্বপন। অনুষ্ঠানের শুরুতে শার্শা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের নেতৃত্বে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে মাধ্যমিক বিদ্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়। সাধারণ সম্পাদক ফারুখ হোসেন উজ্জলের সঞ্চালনায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শেখ রাসেলের উপর প্রামাণ্য চিত্র ও দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *