ঢাকাSaturday , 19 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ ও ভাষা প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 19 October 2019, 13:42

তালা প্রতিনিধি: বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে তালায় কুইজ ও ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করের অতিথিবৃন্দ। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম। সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজ, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ এবং ভাষা প্রতিযোগিতায় তালা মহিলা কলেজ ও সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদরাসা পুরস্কৃত হয়। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *