আশাশুনিতে বিভিন্ন মামলায় গ্রেফতার-৪
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান বুধবার (১৬ অক্টোবর) রাতের বিভিন্ন সময় তাদেরকে পৃথক ভাবে আটক করা হয়েছে। এসআই ফণীভূষণ সরকার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের ১২(০৯)/১৯ নং মামলার আসামি মো. ইসমাইল হোসেন ওরফে সোনা কে শোভনালী ব্রিজ এলাকা থেকে, এসআই হাসানুজ্জামান প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের জিআর-৪৩১/১৬ নং মামলার আসামি মিন্টু কে নিজ বাড়ি থেকে, এএসআই কবির হোসেন আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের জিআর-৫৪/১৪, ৫৫/১৪, সিআর-৬২/০৭ নং মামলার আসামি শাহিনুর ঢালী কে তার নিজ বাড়ি ও এএসআই মিলন হোসেন দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের সিআর- ৪৫/১৮ নং মামলার আসামি মুনছুর ফকিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। আসামিদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply