সাতক্ষীরা পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিত করা হবে-এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় পৌরসভার ০২নং ওয়ার্ডে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘পৌরসভার উন্নয়ন ও উন্নত নাগরিক সেবার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিত করা হবে। পৌরসভার কোন রাস্তা চলাচলের অনুপযোগী থাকবে না। পৌরসভাসহ সদর উপজেলার সকল রাস্তা-ঘাট নাগরিকদের চাহিদা অনুযায়ী নির্মাণ করা হবে।’ গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পৌরসভার ০২নং ওয়ার্ডের ফুড অফিস মোড় হতে মিত্র বাড়ি পর্যন্ত ২৫লক্ষ টাকা ব্যয়ে ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ মাহমুদ পাপা, মহিলা কাউন্সিলার জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, এসও সাগর দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, কাজী আব্দুল হান্নান, অ্যাড. সরফুদ্দিন ও নির্মাণ কাজের ঠিকাদার হাফিজুর রহমান খান বিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply