ঢাকাWednesday , 16 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

admin ঢাকা
আপডেট: 16 October 2019, 22:44

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় রাজ্জাক মোড়ল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত রমজান আলী মোড়লের ছেলে। বুধবার (১৬ অক্টোবর) রাতে পাটকেলঘাটা তেল পাম্পের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রাজ্জাক মোড়ল মোটরসাইকেলে করে নলতা থেকে গামছা নিয়ে বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করে। প্রতিদিনের ন্যায় সে তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রাজ্জাক মোটরসাইকেল চালিয়ে পাটকেলঘাটা পাম্পের মোড়ে প্রধান সড়কে উঠতেই সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পরিবহণ তাকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *