ঢাকাWednesday , 16 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 16 October 2019, 22:14

তালা প্রতিনিধি: ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে তালা উপজেলার হাজরাকাটি গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৮ দলীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে হাজরাকাটি ইয়াং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

খেলায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার প্রতাবকাটি হা-ডু-ডু দল চ্যাম্পিয়ন, তালা উপজেলা মহান্দী হা-ডু-ডু দল রানার্স আপ হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতে অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভীন পাঁপড়ী, শহীদ মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, খলিলনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার ঈমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, সাংবাদিক তপন চক্রবর্তী ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সৈয়েদ সোহেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *