আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে তিনি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় তিনি জানান ১০ অক্টোবর হতে ৯ নভেম্বর পর্যন্ত দেশ ব্যাপী ইঁদুর নিধন অভিযান চলবে। অভিযান সফল করে নিজেদের খাদ্যকে সুরক্ষিত রাখতে হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে ২০১৮ সালে কৃষক পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ৭শ’ ৬৯টি ইঁদুরের লেজ জমাদানকারী মহেশ্বরকাটি গ্রামের কৃষক প্রশান্ত কুমার মন্ডলকে ১ম পুরস্কার প্রদান করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ১হাজার ৫শ’ ৭৩টি ইঁদুরের লেজ জমাদানকারী রফিকুল ইসলামকে ১ম পুরস্কার প্রদান করা হয়। প্রসঙ্গত. ২০১৮ সালে আশাশুনি উপজেলার সর্বমোট ৮ হাজার ৭ শত ৫৬ টি ইঁদুরের লেজ জমা হয়েছিল।

Leave a Reply