দেবহাটায় সাবেক চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যুতে শোক
দেবহাটা প্রতিনিধি: সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত সনৎ সেনগুপ্ত’র স্ত্রী কল্পনা সেনগুপ্ত মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় কামটা গ্রামে তিনি মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউডিসি’র উদ্যোক্তা এমএ মামুন, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবার আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, রেহেনা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী ঘোষ সহ সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply