কাটিয়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়ায় অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলার জ্যোৎছ্না আরা। এ সময় সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, নির্মাণ কাজের ঠিকাদার হাফিজুর রহমান খান বিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া জেলা কারাগারের জেলগেট হতে নব-নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৩শ’ মিটার ডাবল সিসি ঢালাই রাস্তা ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

Leave a Reply