আশাশুনিতে পিপিইপিপি’র প্রকল্প কর্মকর্তাদের ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিম্লি পুওর পিপল’ (পিপিইপিপি) প্রকল্পের কর্মকর্তাদের ৩ দিন ব্যাপী অন ডাটা কালেক্ট প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উন্নয়ন সংস্থার শোভনালী শাখা অফিসে (১৩-১৫ অক্টোবর) মঙ্গলবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সহকারী এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, সংশ্লিষ্ট কর্মকর্তা, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, নিউট্রিশন কাউন্সেলর, তথ্য সংগ্রহকারী ও সিএনএইচপি কর্মকর্তাবৃন্দ। ৩ দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান খান এবং উন্নয়নের প্রকল্প কো-অর্ডিনেটর মো. তারিকুর রহমান। প্রশিক্ষণে এফডিজি, সেলসাস এবং খানা জরিপ প্রশ্নমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। কীভাবে মাঠ পর্যায়ে পিপিইপিপি জরিপ কার্যক্রম করবে এবং প্রকল্পের কাজগুলো কী সে সম্পর্কে ধারণা প্রদান করা হয়। পিকেএসএফ অতি দরিদ্রদের জন্য পিপিইপিপি নামের নতুন প্রকল্পে কাজ করবে। প্রকল্পটি যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ডিএফআইডি) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহযোগিতায় প্রাথমিকভাবে ৬ বছর (২০১৯-২০২৫) মেয়াদে বাস্তবায়িত হবে। দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের নদী বিধৌত চরাঞ্চল ও বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকা, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপক‚লীয় এলাকা, উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম ও অতিবন্যা প্রবণ হাওর এলাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠি অধ্যুষিত এলাকায় প্রাথমিকভাবে এই প্রকল্পে ১০ লাখ মানুষের টেকসই উন্নয়নে ২০টি সহযোগী সংস্থার মাধ্যমে সাতক্ষীরাসহ ১৩টি জেলার প্রায় ১৫০টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। প্রকল্পের কর্ম এলাকায় নির্বাচিত ইউনিয়নের বসবাসরত শত ভাগ অতি দরিদ্র পরিবারকে সংগঠিত করে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার অংশ হিসাবে প্রকল্পের ইনসিফিশন ফেজ’এ পিকেএসএফের ১০টি সহযোগী সংস্থার মাধ্যমে ১০টি জেলার ১২টি উপজেলার ১৭টি ইউনিয়নে পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Leave a Reply