ঢাকাMonday , 14 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হত্যা মামলার দায়ে কলারোয়ার মোফাজ্জেল হোসেন মোফার যাবজ্জীবন কারাদন্ড

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 22:30

ডেস্ক রিপোর্ট: তোফায়েল আহম্মেদ তুহিন নামের এক যুবককে বোমা মেরে হত্যার দায়ে কলারোয়ার মোফাজ্জেল হোসেন মোফাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ রায় প্রদান করেন। যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মোফাজ্জেল হোসেন মোফা একই উপজেলার পূর্বকোটা গ্রামের হোসেন আলী গাজীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কেসমত ইলিশপুর গ্রামের খয়বর হোসেন মন্ডলের ছেলে তোফায়েল আহম্মেদ তুহিন (২৮) একই এলাকার বাহাউদ্দীনের সাথে মৎস্য ব্যবসা পরিচালনা করতেন। কিছুদিন পর তাদের ব্যবসায় লোকসান দেখা দেওয়ায় উভয়ের মধ্যে দ্ব›দ্ব বাধে। আর এই ব্যবসায়িক দ্বন্দের জের ধরে বাহাউদ্দীন তার পার্টনার তুহিনকে মারার জন্য মোফাজ্জেল হোসেন মোফাসহ ৮/১০ জনকে ভাড়া করে। এক পর্যায়ে ২০০২ সালের ২৬ জানুয়ারি রাত ১১ টার দিকে তুহিনের বাড়ির পাশে মসজিদের ধারে তাকে একা পেয়ে মোফাসহ তার সঙ্গীরা বোমা মেরে তাকে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহত তুহিনের চাচা মোশারফ হোসেন গাজী বাদী হয়ে কলারোয়া থানায় বাহাউদ্দীন, ঘাতক মোফাজ্জেল হোসেন মোফাসহ ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এ মামলার তদন্ত কর্মকর্তা ১০ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘ ১৭ বছর পর সোমবার ৯ জন সাক্ষীরা সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলায় বোমা মেরে হত্যার দায়ে অভিযুক্ত আসামি মোফাজ্জেল হোসেন মোফার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *