ঢাকাMonday , 14 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 20:51

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া লস্করপাড়া মন্দির হতে বিউটি হোটেল পর্যন্ত ৩০লক্ষ টাকা ব্যয়ে ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় জেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলার জ্যোৎছ্না আরা, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, এসও সাগর দেবনাথ, ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান, ঠিকাদার নুর হোসেন, আশরাফুল কবির খোকন, ব্যবসায়ী আবুল হোসেন, জি. এম রবিউল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ শেখ কামরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *