ঢাকাMonday , 14 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় স্কুল ছাত্রীকে ফুসলিয়ে গণ ধর্ষণের অভিযোগে মামলা: আটক ২

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 22:28

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় দশম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গণ ধর্ষণের অভিযোগে দেবহাটা থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, কুলিয়ার গোবরাখালী গ্রামের আশরাফুল ইসলামের পুত্র সুফিয়ান (২৮) এর সাথে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে প্রেমিক সুফিয়ান প্রেমিকার স্কুলে যাওয়ার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে বহেরা এলাকা থেকে একই গ্রামের মোশারফ মাস্টারের পুত্র পিকআপ ড্রাইভার জিল্লুর রহমান (২৭) এর পিকআপে গোবরাখালী সাইক্লোন সেল্টার সংলগ্ন নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে সুফিয়ানের বৃদ্ধ দাদি একা থাকার সুযোগে প্রেমিক সুয়িয়ান বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে জিল্লুর রহমান সহ আরও ২জন পর্যায়ক্রমে তাকে গণ ধর্ষণ করে। এ সময় তারা মেয়েটিকে কাউকে কিছু না জানানোর ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে স্কুল ছাত্রী বাড়িতে তার পরিবারকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করে। মামলা নং- ০৭, তাং- ১৪-১০-১৯ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *