ঢাকাMonday , 14 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চোরাইমালসহ দুই যুবক আটক

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 21:09

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে চোরাইমালসহ দুই যুবককে আটক করে পুলিশি সোপদ্দ করেছে জনতা। আটককৃতরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শেখ ফিরোজ হোসেন (৩০) একই গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০ টার দিকে আটককৃত ওই দুই যুবক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মোসলেমের হাটখোলা সংলগ্ন মৃত শেখ এন্তাজ আলীর ছেলে সাইকেল মিস্ত্রী রিয়াজুল ইসলামের দোকানে চোরাই মালামাল বিক্রি করতে যায়। এসময় মিস্ত্রী রিয়াজুল ইসলামের সহযোগিতায় স্থানীয় জনতা ফিরোজ হোসেন ও শফিকুল ইসলামকে আটক করে। পরবর্তীতে থানায় খবর দিলে সহকারী উপ-পরিদর্শক আরিফুল ইসলাম তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *