মুন্সিগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের মুন্সিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, এছাড়া ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্য বৃন্দ, ভিডিসি সদস্য , ডল্বিউ ডিএম সি সদস্য, যুব স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। সার্বিক সহযোগিতায় সুশীলন নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, কারিতাস, ফ্রেন্ডশিপ।

Leave a Reply