নলতা আহ্ছানিয়া মিশনের সম্পাদকের জানাজায় হাজারও মানুষের ঢল
এমএ মামুন, দেবহাটা: নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক, সমাজসেবক, কেবিএ সরকারী কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ৩ দফা জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দীন আহম্মদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, জেলা আ’লীগের সভাপতি ও নলতা কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি মুনসুর আহম্মেদসহ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ পড়ানো হয়। পরে বাদ যোহর তার নিজস্ব বাসভবনে দ্বিতীয় জানাজা এবং সখিপুর সরকারী কেবিএ কলেজ মাঠে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, জেলা আ’লীগের সভাপতি ও নলতা কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি মুনসুর আহম্মেদ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, মরহুমের পুত্র ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ও মাদক বিভাগের প্রাণ ইকবাল মাসুদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক শেখ মোনামেয় হোসেন, আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, হাফেজ কামরুজ্জামান প্রমুখ। পরিচালনা করেন সখিপুর শাখা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব। আগামী মঙ্গলবার বিকেলে বাদ আছর মরহুমের বাসভবন মসজিদে দোয়া এবং আগামী ১২ ডিসেম্বর মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, আব্দুল মজিদ ১৯৯৭ সাল থেকে সততা ও নিষ্ঠার সাথে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বর্তমানে সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply