Sunday, 6 September 2026

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 13 October 2019, 21:48

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। আরও বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, খাদ্য নিয়ন্ত্রক অফিসার মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক প্রশান্ত কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *