আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সমীর রায়, আশাশুনি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশাশুনির বিভিন্ন ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক নির্মিত ৩টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ১৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ হস্তান্তর করেছেন। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনের এ ঘোষণা দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় গ্রামীণ অবকাঠামো সংস্কারের (কাবিটা) আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে প্রতিটিতে ২ কোটির বেশি অর্থ বরাদ্দে উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রতাপনগর ইউনিয়নের নাকনা নিম্ন মাধ্যমিক বিদ্যা নিকেতন ও দিঘলারআইট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩ টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া উপজেলার অসহায় ও গরিব পরিবারের জন্য ১৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘর তৈরির জন্য সরকারি বরাদ্দ ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৫শ’ ৩১ টাকা। একটি সংযোগ রাস্তাসহ ১০ ফুট বাই ১০ ফুট বিশিষ্ট দু’টি রুম এবং একটি রান্না ঘর ও ১টি টয়লেট। এর আগে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ ¯েøাগানকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। পিআইও সোহাগ খানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রমুখ। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন উত্তরণ, ওয়ার্ল্ড ভিশন, ফ্রেন্ডশিপ ও আইডিয়ালের উপকারভোগীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
Leave a Reply