Sunday, 6 September 2026

সাতক্ষীরায় ‘পুলিশ সুপার কাপ’ মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 October 2019, 21:56

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী ‘পুলিশ সুপার কাপ’ মহিলা ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে এম আনিছুর রহমান, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলার জ্যোৎছ্না আরা, ডিএফএ সাতক্ষীরার সভাপতি সিরাজুল ইসলাম খাঁন প্রমুখ। উদ্বোধনি খেলায় সাতক্ষীরা ও খুলনা জেলা মহিলা ফুটবল দল মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে জাতীয় মহিলা দলের মৌসুমি ও সাবিনার গোলে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ও ১২ মিনিটে সাবিনা এবং মৌসুমী আরও দুটি গোল করে। শেষ পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থাকে সাতক্ষীরা।

উদ্বোধনি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, এ.কে আজাদ কানন। তার সহকারী ছিলেন, সোহাগ হোসেন ও রাজু আহমেদ। এ সময় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকবৃন্দ গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *